Monday , 19 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সেনাবাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ আটক ৬
--সংগৃহীত ছবি

সেনাবাহিনীর অভিযানে থানা থেকে লুট হওয়া অস্ত্রসহ আটক ৬

অনলাইন ডেস্ক:

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে ৬ জন দুষ্কৃতকারীকে আটক করেছে সেনাবাহিনী।

এ সময় তাদের কাছ থেকে থানা থেকে লুট হওয়া ১টি পিস্তল, ১০ রাউন্ড পিস্তল এমুনিশন, ৫ রাউন্ড শট গান এমুনিশন, ৮টি ককটেল বোমা, দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়।

সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, আজ সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অস্ত্রসহ ৬ জন দুষ্কৃতকারীকে আটক করা হয়েছে।

এতে আরো বলা হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

About Syed Enamul Huq

Leave a Reply