Friday , 16 January 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সেনাবাহিনীর উপর হামলাঃ বিএনপি’র সভাপতিসহ ৯ জন কারাগারে

সেনাবাহিনীর উপর হামলাঃ বিএনপি’র সভাপতিসহ ৯ জন কারাগারে

সিলেট প্রতিনিধিঃ
সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরে সেনাবাহিনীর সদস্যদের ওপর হামলার মামলায় উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রশিদসহ ৯ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। গতকাল রোববার সকালে আসামিরা সিলেট জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। তবে শুনানি শেষে বিচারক শেখ আশফাকুর রহমান তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী নিজাম উদ্দিন এ তথ্য নিশ্চি তরে জানান, আসামিরা এর আগে উচ্চ আদালত থেকে অন্তবর্তীকালীন জামিন নিয়েছিলেন। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় রোববার তারা আদালতে হাজির হন।

প্রসঙ্গত গত ২৭ মার্চ রাত ১২টার দিকে জৈন্তাপুর উপজেলার হরিপুর বাজার এলাকায় সেনাবাহিনীর একটি টহল দল ভারতীয় চোরাই মহিষ জব্দ করে। এসব চোরাই পণ্য ক্যাম্পে নিয়ে আসার পথে একদল লোক সেনাসদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে কয়েকজন সেনা সদস্য আহত হন। এসময় তাদের বহনকারী গাড়ি ভাঙচুর করা হয়। ঘটনার পরদিন জৈন্তাপুর মডেল থানায় ৭০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।

About Syed Enamul Huq

Leave a Reply