মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া স্থল অভিযানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাবাহিনীর প্রধান মেজর জেনারেল আমির হাতামি। তিনি সতর্ক করে বলেছেন, ‘ইরানের বিরুদ্ধে স্থল অভিযান শুরু হলে কোনো আগ্রাসীই জীবিত ফিরে যেতে পারবে না । এ ক্ষেত্রে ইরানের সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত ও সর্বোচ্চ শক্তি প্রয়োগে দৃঢ়প্রতিজ্ঞ।’ বৃহস্পতিবার (২ এপ্রিল) তাসনিম নিউজ এজেন্সি’র প্রতিবেদনে এ তথ্য জানান তিনি।
দেশের বিভিন্ন প্রান্তে মোতায়েন থাকা স্থল, বিমান, বিমান প্রতিরক্ষা ও নৌবাহিনীর কমান্ডারদের উদ্দেশে এক অনলাইন ভাষণে জেনারেল আমির হাতামি বলেন, ‘যেকোনো শত্রুতামূলক পদক্ষেপ মোকাবেলায় ইরানের সেনাবাহিনী প্রস্তুত রয়েছে।’
ইরানের কৌশলগত লক্ষ্য তুলে ধরে সেনাপ্রধান বলেন, দেশের ওপর যুদ্ধের আশঙ্কা দূর করা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করাই মূল উদ্দেশ্য।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ কয়েকজন শীর্ষ সামরিক কর্মকর্তা নিহতের পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক সামরিক অভিযান শুরু করে ইরান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
