বরগুনা প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বরগুনায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছেন জেলা তাঁতীলীগের নেতাকর্মীরা।
(১০ জানুয়ারী) সোমবার শহরের বঙ্গবন্ধু স্মৃতি কম্পেলেক্রা এ সকাল ৯ টায় জেলা তাঁতীলীগের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন জেলা তাঁতীলীগের সভাপতি এ্যাড. আবদুল্লাহ আল মামুন ও সাধারণ সম্পাদক মো. আবুবক্কর সিদ্দিক বাকীর ।
এ সময় জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মহিবুল্লাহ রিপন, নাসির উদ্দিন খান বাদশা, গোলাম মোস্তফা নান্টু ,সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন স্বপন, উপ-প্রচার সম্পাদক গৌতম রায়সহ জেলা তাঁতীলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন ।
উল্লেখ দীর্ঘ নয় মাস কারাভোগের পর পাকিস্তানের বন্দিদশা থেকে মুক্তি পেয়ে ১৯৭২ সালের ১০ জানুয়ারী এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সদ্য স্বাধীন দেশের মাটিতে পা রাখেন। বঙ্গবন্ধুর স্বাধীন বাংলাদেশে ফেরার মধ্য দিয়ে মানুষ পূনাঙ্গ বিজয়ের দেখা পেয়েছিল। সেদিন প্রাণ ফিরে পায় শশ্নান বাংলার মাটি।

Leave a Reply
You must be logged in to post a comment.