Saturday , 14 March 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হবিগঞ্জে ২ ভোটকেন্দ্রে সংঘর্ষ, যুবকের ২ বছরের কারাদণ্ড
--প্রতীকী ছবি

হবিগঞ্জে ২ ভোটকেন্দ্রে সংঘর্ষ, যুবকের ২ বছরের কারাদণ্ড

অনলাইন ডেস্ক:

হবিগঞ্জ-২ আসনের দুটি ভোটকেন্দ্রে পৃথক বিশৃঙ্খলার ঘটনায় এক যুবককে ভ্রাম্যমাণ আদালতে দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই দিনে সন্দেহজনক আচরণের অভিযোগে সাত কিশোরকে আটক করে। পরে তাদের অভিভাবকদের মুচলেকায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। কারাদণ্ডপ্রাপ্ত নাসির মন্দরী গ্রামের গেদু মিয়ার ছেলে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বানিয়াচং উপজেলার বাগাহাতা ও মন্দরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে এসব ঘটনা ঘটে।

বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহমুদা বেগম সাথী জানান, মন্দরী কেন্দ্রে ১১ দলীয় জোটের প্রার্থী আব্দুর বাছিত আজাদ এবং বিএনপির প্রার্থী ডা. সাখাওয়াত হাসান জীবনের সমর্থকদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। খবর পেয়ে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং নাসিরকে আটক করে। পরে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শফি উল্যাহ ঘটনাস্থলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে নাসিরকে দুই বছরের কারাদণ্ড দেন। এসময় সেনাবাহিনী তার বাড়ি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করে।

অন্যদিকে, বাগাহাতা ভোটকেন্দ্রে একসঙ্গে উপস্থিত হয়ে সন্দেহজনক আচরণ করায় সাত কিশোরকে আটক করে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তারা অপ্রাপ্তবয়স্ক হওয়ায় অভিভাবকদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে। ভোটগ্রহণ শেষে তাদের ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছেন ইউএনও মাহমুদা বেগম সাথী।

About Syed Enamul Huq

Leave a Reply