Tuesday , 14 April 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণে ইরান, ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান
--সংগৃহীত ছবি

হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণে ইরান, ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান

বিদেশ ডেস্ক:

বৈশ্বিক বাণিজ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালির ওপর ইরানের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ বজায় থাকার কথা জানিয়েছে দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেওয়া বক্তব্যের জাবাবে হরমুজ প্রণালিতে নিজেদের ‘পূর্ণ নিয়ন্ত্রণ’ থাকার কথা জানাল ইরান। ট্রাম্প জানান, ওই সমুদ্রপথে চলা ট্যাংকারগুলোর পাহারায় মার্কিন নৌবাহিনী মোতায়েন করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

বুধবার (৪মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেছেন, ‘যদি প্রয়োজন হয়, যত দ্রুত সম্ভব, যুক্তরাষ্ট্রের নৌবাহিনী হরমুজ দিয়ে ট্যাংকারকে নিরাপত্তা দেওয়া শুরু করবে। যুক্তরাষ্ট্র বিশ্বব্যাপী নিরাপদভাবে জ্বালানি সরবরাহ নিশ্চিত করবে।’

এর জবাবে বুধবার এক বিবৃতিতে আইআরজিসির নৌ শাখার কর্মকর্তা মোহাম্মদ আকবরজাদেহ বলেন, ‘এ মুহূর্তে হরমুজ প্রণালির ওপর ইসলামী প্রজাতন্ত্রের নৌবাহিনীর পূর্ণ নিয়ন্ত্রণ রয়েছে।’

মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় এবং হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল ব্যাহত হওয়ায় ইউরোপে প্রাকৃতিক গ্যাসের দাম বেড়েছে ১০০ শতাংশেরও বেশি।

About Syed Enamul Huq

Leave a Reply