Friday , 15 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
হরমুজ প্রণালি কবে খুলবে ইরান?
--ফাইল ছবি : রয়টার্স

হরমুজ প্রণালি কবে খুলবে ইরান?

বিদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালি সব ধরনের জাহাজ চলাচলের জন্য আগামী বৃহস্পতিবার বা শুক্রবার ফের খুলে দিতে পারে ইরান।

দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, পাকিস্তানে যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের আগে যদি যুদ্ধবিরতির একটি কাঠামো চূড়ান্ত হয়, তাহলে হরমুজ প্রণালি খুলে দেওয়ার সিদ্ধান্ত কার্যকর করা হতে পারে।

তবে এ প্রক্রিয়ায় প্রণালিটি দিয়ে সব ধরনের জাহাজ চলাচলের ক্ষেত্রে ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় বাধ্যতামূলক থাকবে বলেও জানান তিনি। যুদ্ধবিরতি এখনো নাজুক অবস্থায় রয়েছে জানিয়ে তিনি আরো বলেন, ‘আমরা স্থায়ী শান্তি চাই। কিন্তু যুক্তরাষ্ট্র যদি একই পথে এগোয়, তাহলে যুদ্ধে ফিরে যেতে ইরানের কোনো ভয় নেই।’

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের শুরু পর বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ প্রণালি কার্যত বন্ধ হওয়ায় বৈশ্বিক তেল ও গ্যাস বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দেয়। তবে যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে তেহরান ইতোমধ্যে এই প্রণালি দিয়ে জাহাজ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে সম্মত হয়েছে বলে জানা গেছে।

হরমুজ প্রণালি ফের খুলে দেয়া হলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক হতে শুরু করবে এবং বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে বলে জানিয়েছে বিশ্লেষকরা।

About Syed Enamul Huq

Leave a Reply