দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ ও নিশ্চিত সংক্রমণে ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ১০৫ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ছিল ১ জন ও ৮ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া চারজন ঢাকা জেলার। ঢাকা বিভাগে সন্দেহজনক হামে মারা গেছে ছয়জন।
অন্যদিকে, সন্দেহজনক হাম নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা এখন পর্যন্ত ১১ হাজার ৬৫২ জন। ১৫ মার্চ থেকে ১৩ এপ্রিল সকাল পর্যন্ত সুস্থ হয়েছে ৯ হাজার ৩০৪ জন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
