হিরো আলমকে হত্যার উদ্দেশ্যে মারা হয়েছে বলে জানালেন স্ত্রী রিয়া মনি। মঙ্গলবার দুপুরে রিয়া মনি বলেন, ‘হিরো আলমকে যেভাবে মারা হয়েছে, তাকে মেরেই ফেলা হতো। সেসময় কিছু লোক উপস্থিত হওয়ায় দুর্বৃত্তরা পালিয়ে গেছে। তাকে যেভাবে পেটানো হয়েছে, আরেকটু হলেই মারা যেত।
বাড্ডা থানার আফতাবনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) সোহেল রানা বলেন, ‘আমরা গণমাধ্যমের মাধ্যমে বিষয়টি জেনেছি। ঘটনাস্থল নিশ্চিত হওয়ার চেষ্টা চলছে। এখনো সঠিক স্পট সম্পর্কে তথ্য পাইনি।
তবে ফেসবুক লাইভে রিয়া মনি ইঙ্গিত দিয়েছেন রাজনৈতিক কারণেই হিরো আলমকে এভাবে মারা হয়েছে। ভিডিওতে তিনি বলেন, ‘কেন তার ওপর হামলা করা হবে? আমরা কোন দেশে বসবাস করতেছি? সে তো রাজনীতি ছেড়ে দিয়েছে। রাজনীতি আমি নিজেও পছন্দ করি না। তাহলে এই হামলার মানেটা কী?’
গতরাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে দেখা গেছে, হাসপাতালের বেডে শুয়ে আছেন হিরো আলম। তার মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন স্পষ্টভাবে ফুটে উঠেছে। তার পরনের টি-শার্ট ছেঁড়া অবস্থায় রয়েছে।
এ ছাড়া ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি মিলে আহত হিরো আলমকে অ্যাম্বুল্যান্সে তুলছেন। তার মাথা, হাতসহ শরীরের বিভিন্ন স্থানে ব্যান্ডেজ বাঁধা রয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
