দীর্ঘ ১২ ঘণ্টা পর ঢাকা থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। তবে শিডিউল পুরোপুরি ভেঙে যাওয়ায় ট্রেন ছেড়ে যেতে দেরি হচ্ছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার (২৫ অক্টোবর) দুপুর ১২টা থেকে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে কমলাপুর স্টেশন এলাকায় পঞ্চগড় এক্সপ্রেস (৭৯৩) লাইনচ্যুত হয়। ফলে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে উদ্ধার কার্যক্রম শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
বিশেষত ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য কমলাপুর স্টেশনে ভিড় করছেন অনেকে।
তিনি আরো বলেন, নির্ধারিত সময়ে ট্রেনগুলো ছাড়া যাচ্ছে না। রাত থেকে এখন পর্যন্ত চার জোড়া ট্রেন আসা যাওয়া করেছে। এখন পর্যন্ত বেশ কয়েকটি ট্রেন ছেড়ে যাওয়ার অপেক্ষায় আছে। রেল কর্তৃপক্ষ যাত্রীদের মোবাইলে রাত থেকেই এসএমএস পাঠানোর মাধ্যমে সম্ভাব্য দেরির বিষয়টি অবগত করেছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
