Friday , 12 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
১৮ কোটি টাকার জমি উদ্ধার করল মিরপুর রাজস্ব সার্কেল!
--সংগৃহীত ছবি

১৮ কোটি টাকার জমি উদ্ধার করল মিরপুর রাজস্ব সার্কেল!

অনলাইন ডেস্ক:

মিরপুরে ১৮ কোটি টাকা মূল্যের সরকারি খাস জমি উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সরকারি খাস জমিগুলো ১.৪৮৪৪ একরের। মিশন হাউজিং, উত্তরণ হাউজিং, রুহামা হাউজিংয়ের দখলে থাকা সরকারি এই খাস জমি উদ্ধার করে মিরপুর রাজস্ব সার্কেল।

রবিবার ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমানের নির্দেশে মিরপুর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) শাখী ছেফ অভিযান চালিয়ে এই খাস জমি উদ্ধার করেন এবং সাইবোর্ড লাগিয়ে জেলা প্রশাসন ঢাকার দখল ও নিয়ন্ত্রণে নেন।

ঢাকা জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান জানান, সরকারি সম্পত্তি রক্ষায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। ঢাকা জেলার সব সরকারি স্বার্থযুক্ত জমি উদ্ধার করা হবে।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

About Syed Enamul Huq

Leave a Reply