অনলাইন ডেস্কঃ
ঢাকা ও আশপাশের এলাকায় আজ দুপুর পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে দেশের উপকূলীয় তিন জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে অধিদপ্তরটি।
রোববার (৩১ মে) সকাল সাড়ে ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।
পূর্বাভাসে বলা হয়, এ তিন জেলায় পশ্চিম/উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবষ্টি হতে পারে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
