June 23, 2025
Leave a comment
রংপুর ব্যুরোঃ সর্বজনীন পেনশন স্কিম সম্পর্কে সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে রংপুরে দিনব্যাপী পেনশন মেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার (২৩ জুন) সকালে নগরীর ঐতিহ্যবাহী পাবলিক লাইব্রেরি মাঠে এই মেলার উদ্বোধন করেন অর্থ বিভাগের যুগ্ম সচিব ড. ম. ফেরদৌস আলম।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম (এনডিসি), রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশ কমিশনার মজিদ আলীসহ জেলা ... Read More »
June 23, 2025
Leave a comment
মানিকগঞ্জ প্রতিনিধি: দুগ্ধ ঘাটতি উপজেলায় ‘দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’—এর আওতায় মানিকগঞ্জ সদর উপজেলার বাগজান আদর্শ দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের ৫০ জন সুবিধাভোগীর মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে।রবিবার দুপুরে সদর উপজেলা সমবায় কার্যালয়ের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রত্যেক সুবিধাভোগীকে ১ লাখ ৬০ হাজার টাকার চেক প্রদান করা হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা সমবায় কর্মকর্তা ... Read More »
June 23, 2025
Leave a comment
মঈন উদ্দীন বাপ্পী, রাঙামাটি| সবুজ অরণ্য ও নীল জলরাশির অপরূপ সমন্বয়ে গঠিত পার্বত্য জেলা রাঙামাটিকে বলা হয় ‘পর্যটন নগরী’। এই জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ সড়ক ‘ফিসারী বাঁধ’ নতুন রূপে সাজিয়ে তোলা হচ্ছে কোটি টাকা ব্যয়ে। কাপ্তাই হ্রদের ওপর নির্মিত এ বাঁধটির মাধ্যমে শহরের তিন গুরুত্বপূর্ণ এলাকা—রিজার্ভবাজার, তবলছড়ি ও বনরূপার যোগাযোগ স্থাপন হয়েছে। সড়ক ও জনপদ (সওজ) বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে এই ... Read More »
June 23, 2025
Leave a comment
রাজধানীর মিরপুর ১ নম্বরে ঈদগাহ মাঠের পাশে একটি ছয়তলা আবাসিক ভবনের নিচতলার গ্যারেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। যদিও আগুনে আনুমানিক ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে, তবে ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক ও দক্ষ হস্তক্ষেপের ফলে প্রায় ২০ লাখ টাকার মূল্যবান সম্পদ রক্ষা করা সম্ভব হয়েছে।রবিবার দিবাগত রাত ১১টা ৪৫ মিনিটে আগুনের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডের খবর পেয়ে মাত্র ৬ মিনিটের ব্যবধানে রাত ১১টা ... Read More »
June 23, 2025
Leave a comment
নরসিংদী প্রতিনিধিঃ চাকরির আশায় বিদেশ পাড়ি দিয়ে দালালচক্রের প্রতারণার শিকার হয়ে রাশিয়া—ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন নরসিংদীর পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের ইছাখালী গ্রামের সোহান মিয়া (২৮)। শনিবার (২১ জুন) বিকেল সাড়ে তিনটায় সোহানের এক বন্ধু ও সহযোদ্ধা জাফরের ফোনে তাঁর মায়ের কাছে মৃত্যুসংবাদ আসে। এর কিছুক্ষণ পরেই ফোনে পাঠানো হয় সোহানের মরদেহের হৃদয়বিদারক ছবি। সংবাদ পাওয়ার পর থেকেই শোকে স্তব্ধ হয়ে ... Read More »
June 23, 2025
Leave a comment
রাজশাহী ব্যুরোঃ রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে বর্ণাঢ্য আয়োজনে হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট মর্যাদা প্রাপ্তির রজতজয়ন্তী উদযাপন। ভবিষ্যত প্রজন্মের ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে হয় অনূর্ধ্ব—১২ ক্রিকেট উৎসব, পেসার ও স্পিন হান্ট, ছবি অঁাকার প্রতিযোগিতা। টেস্ট ক্রিকেটের ঐতিহাসিক মুহূর্ত নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে দেখানো হয় ভিডিও ও ছবি। বিসিবির ভাষ্য, কেন্দ্র থেকে প্রান্তিকে ক্রিকেটকে ছড়িয়ে দিতেই এ আয়োজন। ২০০০ সালের জুন মাসে ... Read More »
June 23, 2025
Leave a comment
কিশোরগঞ্জের ভৈরবে অসুস্থ বাবাকে কুপিয়ে হত্যার অভিযোগে আল আমিন (২৬) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার (২২ জুন) রাত দেড়টার দিকে পৌর শহরের ভৈরবপুর কেবি হাউস এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হাফিজ উদ্দিন (৬৫) নরসিংদীর রায়পুরা উপজেলার মনিপুরা গ্রামের বাসিন্দা। তিনি ছেলে আল আমিনকে নিয়ে ভাড়া বাসায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে পাশের রুমের একজন বাসিন্দা চিৎকার ... Read More »
June 23, 2025
Leave a comment
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইসরায়েল “বড় ভুল ও বড় অপরাধ” করেছে এবং তারা অবশ্যই শাস্তি পাবে। তিনি জানান, ইসরায়েল ইতোমধ্যে শাস্তি পেতে শুরু করেছে এবং এই শাস্তি অব্যাহত থাকবে। মার্কিন হামলার পর এক্স (পূর্বের টুইটার)-এ দেওয়া প্রথম বিবৃতিতে তিনি এসব কথা বলেন। গত ১৩ জুন ইসরায়েল ইরানে হামলা চালানোর পর, ইরানও পাল্টা হামলা শুরু করে। এরপর থেকেই ... Read More »
June 23, 2025
Leave a comment
মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের একটি পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালানোর পর বিশ্বজুড়ে জ্বালানি তেলের বাজারে বড় ধরনের অস্থিরতা দেখা দিয়েছে। সোমবার লেনদেনের শুরুতেই ব্রেন্ট ও ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) ক্রুডের দাম ৪ শতাংশের বেশি বেড়ে জানুয়ারির পর সর্বোচ্চ স্তরে পৌঁছায়। যদিও পরে দাম কিছুটা কমে আসে, তবে জিএমটি সময় ০০:৩০ নাগাদ ব্রেন্টের দাম ব্যারেলপ্রতি ৭৯.২০ ডলার এবং WTI-এর দাম ৭৫.৯৮ ডলারে ... Read More »