ডিএমপি’র মাদকবিরোধী অভিযান, আটক ৮৫

অনলাইন ডেস্ক:

রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ৮৫ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। মাদক বিক্রি ও সেবনের অভিযোগে তাদের আটক করা হয়।

ডিএমপির নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার সকাল ৬টা থেকে আজ মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে আটকসহ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। ডিএমপি নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

আটকের সময় তাদের হেফাজত হতে ১৬৩৫৯ পিস ইয়াবা, ১৫৩ গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ৭৮ কেজি ২০০ গ্রাম গাঁজা, ১৫ লিটার দেশি মদ ও ৯৩ বোতল ফেনসিডিল উদ্ধারমূলে জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৩টি মামলা রুজু হয়েছে।

সূত্র: ডিএমপি নিউজ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *