মো. রবিউস সানি আকাশ
স্টাফ রিপোর্টার:
স্টাফ রিপোর্টার:
লক্ষ্মীপুরে নানান আয়োজনের মধ্যে দিয়ে জুলাই শহীদ দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ১০ ঘটিকায় শহরের উত্তর স্টেশন সংলগ্ন জুলাই শহীদ স্মৃতি স্তম্ভে ফুলেল শ্রদ্ধা জানানো হয়।
প্রথমে জেলা প্রশাসনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা জানিয়েছেন জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান। এরপর জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা পরিষদের প্রশাসক সাহাব উদ্দিন সাবু, লক্ষ্মীপুর পৌরসভার প্রশাসক সম্রাট খীসা, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্যাথোয়াইপ্রু মারমা, চন্দ্রগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা প্রমুখ ফুলেল শ্রদ্ধা জানান।
পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা উপস্থিত ছিলেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
