মোঃ ইব্রাহীম খলিল
গাজীপুর প্রতিনিধি
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে এমফিল ও পিএইচডি প্রোগ্রামে পূর্ণকালীন ও খণ্ডকালীন গবেষক ভর্তির জন্য অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে। আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটের (www.nu.ac.bd/admissions) মাধ্যমে প্রাথমিক আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন করা যাবে আগামী ৩০ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত। অনলাইনে আবেদন কার্যক্রম শুরু হয়েছে ৩ সেপ্টেম্বর থেকে।
আবেদন সম্পন্ন করার পর জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন গেটওয়ের মাধ্যমে অথবা পে–স্লিপ ডাউনলোড করে প্রাথমিক আবেদন ফি জমা দিতে হবে। আবেদনকারীকে অনলাইন থেকে প্রাথমিক আবেদন ফরমের প্রিন্ট কপি ১১ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে সংগ্রহ করতে হবে। এমফিল ও পিএইচডি প্রোগ্রামে ভর্তির জন্য নির্ধারিত বিষয়সমূহ, যোগ্যতা, আবেদন প্রক্রিয়া ও অন্যান্য শর্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি–বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানা যাবে।

Leave a Reply
You must be logged in to post a comment.