Monday , 18 May 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ

প্রচ্ছদ

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে উচ্চপর্যায়ের কমিটি, বিল পরিশোধ স্থগিত

সংসদের কেনাকাটায় অনিয়ম তদন্তে উচ্চপর্যায়ের কমিটি, বিল পরিশোধ স্থগিত

অনলাইন ডেস্ক: জাতীয় সংসদ সচিবালয়ের কেনাকাটায় অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তদন্ত প্রতিবেদন না পাওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কেনাকাটার কোনো বিল পরিশোধ করা হবে না বলে সংসদ সচিবালয় থেকে জানানো হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জাতীয় সংসদ সচিবালয়ের গণসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। জাতীয় সংসদ সচিবালয়ের পরিচালক (গণসংযোগ) মো. মনির ... Read More »

সৌদি পৌঁছেছেন ১৩৩৪১ হজযাত্রী

সৌদি পৌঁছেছেন ১৩৩৪১ হজযাত্রী

অনলাইন ডেস্ক: হজযাত্রার এবার প্রথম তিন দিনে সৌদি পৌঁছেছেন ১৩ হাজার ৩৪১ হজযাত্রী। গতকাল রবিবার (১৯ এপ্রিল) আশকোনা হজ অফিসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। হজ কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের ভোগান্তি লাঘবে আন্তরিকভাবে কাজ করছেন তারা। হজযাত্রীদের পদচারণায় মুখর আশকোনা হজ ক্যাম্প। এখানেই বোর্ডিং পাসসহ ইমিগ্রেশনের প্রয়োজনীয় কাজ করতে পারছেন হজযাত্রীরা। এ বছর বাংলাদেশ থেকে হজের সুযোগ পেয়েছেন ৭৮ ... Read More »

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

এনসিপির কেন্দ্রীয় নেতার পদত্যাগ

অনলাইন ডেস্ক: জাতীয় নারীশক্তির কেন্দ্রীয় কমিটিতে ‘সংগঠক’ পদে ‘সম্মতি ও অবগত’ করা ছাড়াই অন্তর্ভুক্ত করার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ফারাহা এমদাদ পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন। কমিটি ঘোষণার দিন বিকালে শনিবার (১৮ এপ্রিল) বিকাল সাড়ে ৫টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘোষণা দিয়ে এ পদ ছাড়েন তিনি। সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে পদত্যাগের বিষয়টি তিনি নিশ্চিত করেছেন। ফারাহা এমদাদ ... Read More »

শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান : আয়াতুল্লাহ মোজতবা খামেনি

শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত ইরান : আয়াতুল্লাহ মোজতবা খামেনি

অনলাইন ডেস্ক: ইরানের সামরিক শক্তি ও জাতীয় নিরাপত্তা নিয়ে কঠোর ও আক্রমণাত্মক অবস্থান নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনি। শত্রুদের নতুনভাবে পরাজয়ের স্বাদ দিতে ইরান প্রস্তুত বলেও জানান তিনি। দ্য ডন  সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া আয়াতুল্লাহ মোজতবা খামেনির একাধিক পোস্ট নিয়ে এই প্রতিবেদন করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে আয়াতুল্লাহ মোজতবা খামেনি বলেন, ‘যেভাবে ইরানের সেনাবাহিনীর ড্রোনগুলো বজ্রের ... Read More »

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয়

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি : দেবপ্রিয়

অনলাইন ডেস্ক: সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) সম্মানীয় ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন, পতিত সরকারের সময় জ্বালানি নীতি বিভ্রান্তিকর ও বিতর্কিত ছিল। অন্তর্বর্তী সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে শেষ মুহূর্তে যে ‘অসম’ চুক্তি করেছে, তা জ্বালানি নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য বড় ঝুঁকি। আজ শনিবার এফডিসিতে প্রাক-বাজেট ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী ... Read More »

কী আছে ড. ইউনূসের সর্বনাশা বাণিজ্যচুক্তিতে?

কী আছে ড. ইউনূসের সর্বনাশা বাণিজ্যচুক্তিতে?

অনলাইন ডেস্ক: ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার ক্ষমতা থেকে বিদায় নেওয়ার মাত্র কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সই করে ভয়াবহ অসম বাণিজ্যচুক্তি। দেশের সবাইকে অন্ধকারে রেখে করা এই চুক্তি এখন বাংলাদেশের জন্য গলার ফাঁস। ব্যবসায়ী থেকে শুরু করে অর্থনীতি বিশেষজ্ঞরা বলছেন, একতরফা বাণিজ্যচুক্তির মাধ্যমে বাংলাদেশকে মার্কিন পণ্যের অবাধ বাজারে পরিণত করা হয়েছে। শুধু তা-ই নয়, বিকিয়ে দেওয়া হয়েছে দেশের সার্বভৌমত্ব। ... Read More »

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

সাংবাদিকদের অবসর ভাতা দেওয়ার উদ্যোগ নিয়েছে সরকার : তথ্যমন্ত্রী

অনলাইন ডেস্ক: তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, সাংবাদিকদের আর্থিক নিরাপত্তা নিশ্চিতে অবসর ভাতা চালুর লক্ষ্যে উদ্যোগ গ্রহণ করেছে সরকার। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে অসুস্থ সাংবাদিক ইসমাইল হোসেন নেগাবানকে দেখতে গিয়ে তিনি এ কথা বলেন। তথ্যমন্ত্রী বলেন, আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে গণমাধ্যমকে চতুর্থ স্তম্ভ হিসেবে বিবেচনা করা হলেও এই খাতের কর্মীরা প্রাতিষ্ঠানিক সুরক্ষার বাইরে থাকায় নানা ... Read More »

নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রুমিন ফারহানা

নির্বাচন নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন রুমিন ফারহানা

অনলাইন ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও অংশগ্রহণ নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির সাবেক নেত্রী রুমিন ফারহানা।  তিনি বলেছেন, একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে দেশের রাজনৈতিক বাস্তবতা ভিন্ন হতে পারত এবং ফলাফল আরো বেশি গ্রহণযোগ্য হতো।শুক্রবার (১৭ এপ্রিল) জার্মানভিত্তিক গণমাধ্যম ডয়েচে ভেলের (বাংলা) টক শোতে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। ... Read More »

হরমুজ প্রণালিতে ফি আদায় নিয়ে ইরানের নতুন বার্তা

হরমুজ প্রণালিতে ফি আদায় নিয়ে ইরানের নতুন বার্তা

অনলাইন ডেস্ক: হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের ক্ষেত্রে ‘প্রচলিত ফি’ আরোপ করা হবে না বলে জানিয়েছে ইরান। তবে নিরাপত্তা সংক্রান্ত খরচের জন্য নতুন ধরনের ফি নির্ধারণ করা হতে পারে বলে এক প্রতিবেদনে জানিয়েছে আলজাজিরা। ইরানের জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি বলেন, তেহরান প্রচলিত পদ্ধতিতে কোনো ফি আরোপ করবে না। তবে পার্লামেন্ট বর্তমানে একটি খসড়া আইন প্রস্তুত করছে। এ আইনে ‘প্রণালির ... Read More »

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

দুপুরের মধ্যে ৪ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক: দেশের চার জেলায় দুপুরের মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পার বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ জন্য সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরের গুলোকে সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। শনিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ ... Read More »