কর্মস্থলে ফিরলেন টিটিই শফিকুল

অনলাইন ডেস্ক:

সাময়িক বরখাস্তাদেশ প্রত্যাহার ও সপদে বহালের আদেশের পর কর্মস্থলে ফিরলেন পাবনার ঈশ্বরদীর আলোচিত টিটিই শফিকুল ইসলাম। সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে তিনি ঈশ্বরদী জংসন স্টেশনের টিটি ইজ হেড কোয়াটারে যোগ দেন। তবে, তাকে এখনও ট্রেনের দায়িত্ব বণ্টন করা হয়নি।

রবিবার বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা (ডিসিও)’র কার্যালয় থেকে শফিকুলকে কাজে যোগদানের অনুমতি দেওয়া হয়।

সেই আদেশ আজ সোমবার (৯ মে) দুপুর সাড়ে ১২টার দিকে টিটি ইজ ইন্সপেক্টর ঈশ্বরদী জংসন হেডকোয়াটারে কার্যালয়ে এসে পৌঁছার পর কাজে যোগদানের আবেদন করেন শফিকুল।

শফিকুল বলেন, কর্মস্থলে ফিরতে পেরে আমি খুশি। তবে, ট্রেনে দায়িত্ব বণ্টন করা হয়নি। হয়তো আগামীকাল থেকে দায়িত্ব পালন করতে পারবো।

উল্লেখ্য, গত ৫ মে রাতে রেলমন্ত্রীর আত্মীয় পরিচয়ে বিনা টিকিটে ট্রেনে ওঠা তিন যাত্রীকে জরিমানাসহ ভাড়া আদায় করলে টিটিই শফিকুলকে বরখাস্ত করা হয়।

সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *