খুরুশকুল ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে রফিক- রিয়াদ  সভাপতি সম্পাদক নির্বাচিত

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের সদর উপজেলার আওতাধীন খুরুশকুল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। আজ১৩ সেপ্টেম্বর ২০২২ মঙ্গলবার কক্সবাজার সদর উপজেলার আলোচিত এই ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে ভোটের মাধ্যমে কক্সবাজার জেলা কৃষক লীগের সহ-সভাপতি ও সাবেক সদর উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ রফিক উদ্দিন সভাপতি ও মোঃ রিয়াদ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলন শেষে ইউনিয়ন আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে । মোঃ রফিক উদ্দিন বিগত সভাপতির মৃত্যুর পর থেকে ইউনিয়ন আওয়ামী লীগের ওয়ার্ড পর্যায়ের নেতাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রক্ষা করে দলের কার্যক্রম পরিচালনা করে আসছেন, তিনি আওয়ামী লীগের দীর্ঘদিনের একজন প্ররীক্ষিত ও ত্যাগি নেতা , তাই আমরা আজকে সম্মেলনে তাকে মূল্যায়ন করেছি। তার হাতে আমারা দলকে নিরাপদ মনে করি। নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা আওয়ামীলীগ ও সদর উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং দলকে সংগঠিত করে তোলতে তৃণমূল পর্যায়ের নেতাদের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *