কুমিল্লা প্রতিনিধি:
রাত পোহালেই ভোট গ্রহণ শুরু হওয়ার কথা। কিন্তু ভোট গ্রহণের আগের রাতে কুমিল্লার দেবীদ্বার উপজেলার ভানী ইউনিয়নের নূরুজ্জামান ভূইয়া মুকুল নামে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান প্রার্থীর মৃত্যু হয়। এতে করে ওই ইউনিয়নের সকল পদের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশন।
জানা যায়, নূরুজ্জামান মুকুল উপজেলার ১২নং ভানী ইউনিয়ন থেকে নৌকা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছিলেন। এছাড়াও তিনি ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান। রবিবার সন্ধ্যা সাড়ে ৮টায় ভানী ইউনিয়নের নোয়াগাঁও কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীক প্রার্থী হাজী জালাল হোসেন এর ভাগিনা চান্দিনা থেকে ওই কেন্দ্র এলাকায় অবৈধ ভাবে প্রবেশ করায় স্থানীয়রা আটক করে। এসময় ঘটনাস্থলে ছুটে যান আওয়ামী লীগ প্রার্থী নূরুজ্জামান মুকুল। ঘটনাস্থলের উত্তপ্ত পরিবেশে সামাল দিতে আটকৃত ব্যক্তিকে মারধর না করতে অনুরোধ জানান তিনি। পরে তাকে পুলিশে দেয় স্থানীয়রা। ঘটনাস্থলেই বুকে প্রচন্ড ব্যাথা অনুভব করছিলেন নূরুজ্জামান মুকুল। এসময় উপস্থিত লোকজন তাকে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।
দেবীদ্বার উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. আলতাব হোসেন জানান, নির্বাচনী বিধি ২০ (১) অনুযায়ী ভোট গ্রহণের পূর্ব মুহুর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর মৃত্যু ঘটায় ভানী ইউনিয়নের সকল পদের ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.