দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু ১১, শনাক্ত ১৪০৬ জন

অনলাইন ডেস্ক:

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরো ১১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১৬ জনে। এ সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৪০৬ জনের। ফলে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৪১ হাজার ৫৭ জনে।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এর আগে গতকাল বৃহস্পতিবার করোনাভাইরাসে ১০ জনের মৃত্যু হয়। নতুন করে করোনা শনাক্ত হয় ১ হাজার ৫১৬ জন। সে হিসেবে আজ মৃত্যু বেড়েছে, শনাক্ত কিছুটা কমেছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৯৩৬ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৭ লাখ ৯৩ হাজার ৮২ জন। ২৫ হাজার ৭০২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২৫ হাজার ৬৬৭টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৫ দশমিক ৪৮ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ।

সূত্র: প্রেস বিজ্ঞপ্তি,স্বাস্থ্য অধিদপ্তর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *