সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জের কৃতি সন্তান দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকার নির্বাহী সম্পাদক প্রয়াত পীর হাবিবুর রহমান সবার প্রিয় হাবিব ভাই কে নিয়ে লেখা নরেন্দ্র তালুকদার পিংকু সম্পাদিত বরেণ্য সাংবাদিক “পীর হাবিবুর রহমান স্মারকগ্রন্থের” মোড়ক উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অদ্য ২৯/০৭/২২ তারিখ সন্ধ্যায় সুনামগঞ্জ শহীদ জগৎজ্যোতি পাঠাগারে পীর হাবিবুর রহমান স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্মারকগ্রন্থের মোড়ক উন্মোচন করেন সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, পীর হাবিবুর রহমানের বড় ভাই জেলা রেডক্রিসেন্ট সোসাইটির সাধারণ সম্পাদক সিনিয়র আইনজীবী পীর মতিউর রহমান, সুনামগঞ্জ জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর কলেজের অধ্যক্ষ শেরগুল আহমদ, জেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক ইমদাদ রাজা চৌধুরী, দৈনিক সুনামকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিজন সেন সহ সুনামগঞ্জ জেলার সুশীল নাগরিক সমাজ, ব্যাংক কর্মকর্তা, জনপ্রতিনিধিগণ।

Leave a Reply
You must be logged in to post a comment.