ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।
ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল চৌধুরী ফুজায়েলকে আহ্বায়ক ও সদর উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোহসীন মিয়া হৃদয়কে সদস্য সচিব করে ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রদল।
কমিটির অন্যান্যরা হলেন, যুগ্ন আহবায়ক ইব্রাহিম আহমেদ শাহীন, যুগ্ন-আহবায়ক সমীর চক্রবর্তী ও যুগ্ন-আহবায়ক সাজিদুর রহমান।
শুক্রবার (১১ ফেব্রুয়ারী) কেন্দ্রীয় ছাত্রদলের সহ-দপ্তর সম্পাদক আজিজুল হক সোহেল সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল সাক্ষরিত এই কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ৩০ দিনের মধ্যে সম্মেলনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠন করার নির্দেশনা দেওয়া হয়।
এর আগে, গত ২২জানুয়ারি এক সংবাদ বিজ্ঞপ্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের কমিটি স্থগিত করে কেন্দ্রীয় ছাত্রদল।
Leave a Reply
You must be logged in to post a comment.