অনলাইন ডেস্ক:
মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
শনিবার (১৪ মে) সকাল ৬টা থেকে রবিবার (১৫ মে) সকাল ৬টা পর্যন্ত এই অভিযান চলে। আটককৃতদের থেকে ছয় হাজার ১৯৯ পিস ইয়াবা, ২০ কেজি ৫১৫ গ্রাম গাঁজা, ৯৩ গ্রাম ১১ পুরিয়া হেরোইন ও ১৫৪ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪২টি মামলা হয়েছে।
সূত্র: ডিএমপি

Leave a Reply
You must be logged in to post a comment.