মো. রবিউস সানি আকাশ
লক্ষ্মীপুরে কিশোর খুনের অভিযোগে মাদক ব্যবসায়ী রুবেলকে পুলিশের বিশেষ অভিযানে পৌরসভার ৭নং ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয়েছে। মাদক ব্যবসায়ী ঐ যুবকের বিরুদ্ধে গতকাল সন্ধ্যায় ছুরিকাঘাতে রিয়াদ হোসেন (১২) নামে এক শিশুকে ছুরিকাঘাতে হত্যা করার অভিযোগ পাওয়া যায়।
শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় লক্ষ্মীপুর সদর উপজেলার শাকচর ইউনিয়নের ৭নং ওয়ার্ডে ঘটনাটি ঘটে। পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানায়, ২৯ আগস্ট শনিবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মাদক ব্যবসায়ী রুবেল নিহত রিয়াদকে সুপারি পাড়তে গাছে উঠতে বললে রিয়াদ উঠবে না বলে জানায়।
একপর্যায়ে রুবেল ক্ষিপ্ত হয়ে রিয়াদকে ছুরি দিয়ে আঘাত করে। রিয়াদের চিৎকার শুনে আশেপাশের লোকজন ছুটে এসে উদ্ধার করে। পরে আহত অবস্থায় রিয়াদকে সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর ঘাতক রুবেল পালিয়ে যায়। এরপর পুলিশের বিশেষ অভিযানে আজ সকালে রুবেলকে গ্রেফতার করা হয়।
নিহত রিয়াদ চররুহিতা এলাকার অটোরিকশা চালক শাহেদ হোসেনের ছেলে এবং অভিযুক্ত রুবেল একই এলাকার দিনমজুর মিলনের ছেলে। স্থানীয়রা জানায়, রুবেল দীর্ঘদিন থেকে মাদক ব্যবসা ও সেবনের সাথে জড়িত।
লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ বলেন, অভিযুক্ত রুবেলকে আজ সকালে পৌরসভা ৭নং ওয়ার্ড় থেকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

Leave a Reply
You must be logged in to post a comment.