অনলাইন ডেস্ক:
সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুলখানি আজ শনিবার অনুষ্ঠিত হবে। আজ বাদ আসর ঢাকার গুলশানের আজাদ মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এই মিলাদ ও দোয়ায় অংশ নিতে তাঁর আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ জানিয়েছেন।
আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাতের জন্য তাঁর পরিবারের সদস্যরা সবার কাছে দোয়া চেয়েছেন।
আবুল মাল আবদুল মুহিত গত ২৯ এপ্রিল দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে ঢাকার একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তাঁর বয়স হয়েছিল ৮৮ বছর। ১ মে সিলেটের রায়নগরের কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
সূত্র: কালের কন্ঠ অনলাইন

Leave a Reply
You must be logged in to post a comment.