অনলাইন ডেস্ক:
রাজধানীর পুরান ঢাকার চকবাজারের অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার দুপুর ১২টার দিকে রাজধানীর চকবাজারে একটি হোটেলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে চারতলা ভবনে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে পুরো ভবনে। হোটেল থেকে আগুনের সূত্রপাত হলেও ভবনের চারতলার প্লাস্টিক কারখানায় তা ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আড়াই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুন নেভানোর পর ৬ জনের মৃতদেহ উদ্ধারের কথা জানায় ফায়ার সার্ভিস।
সূত্র: যুগান্তর অনলাইন

Leave a Reply
You must be logged in to post a comment.