অনলাইন ডেস্ক:
রাজধানীর বিজয়নগরে হোটেল একাত্তরের পেছনের গলিতে হামিম ইলেকট্রনিক্সের টেলিভিশনের শোরুমে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট।
আজ বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার পর ওই ভবনে আগুন লাগে বলে নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, ‘সন্ধ্যা ৬টা ৩৮ মিনিটে রাজধানীর বিজয়নগরের একটি ভবনে আগুন লেগেছে বলে খবর পাই।
ভবনের টপ ফ্লোরে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে আমাদের ছয়টি ইউনিট কাজ করছে। ’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
