ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতাল থেকে অজ্ঞাত বৃদ্ধার লাশ উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি।।

ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল থেকে অজ্ঞাত এক বৃদ্ধার (৯০) লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

রোববার (২৩ অক্টোবর) সকালে হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধা মৃত্যুবরণ করেন।

গত ৪-৫ দিন আগে আশুগঞ্জ থেকে এক ব্যক্তি বৃদ্ধাকে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি করেছিল।

হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা যায়, বৃদ্ধা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি ছিল। হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সহযোগিতা বেশ কয়েকদিন তার চিকিৎসা চলছিল।  সে নিউমোনিয়া ও শ্বাসকষ্ট সহ বিভিন্ন জটিল রোগে ভুগছিল। রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় বৃদ্ধার মৃত্যু হয়।

এব্যাপারে সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ এমরানুল ইসলাম জানান, সংবাদ পেয়ে আজ সকালে বৃদ্ধার লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে প্রেরণ করি। হাসপাতালের রেজিষ্টার অনুযায়ী খোঁজ করেও তার পরিচয় পাওয়া যায়নি। লাশটির পরিচয় সনাক্তের চেষ্টা চলছে।

Leave a Reply