রাজধানীতে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশের আয়োজন করা হয়েছে। আজ শনিবার দুপুর ২টার দিকে আওয়ামী লীগের শান্তি সমাবেশ হবে। প্রস্তুত করা হয়েছে মঞ্চও। খণ্ড খণ্ড মিছিল নিয়ে সেখানে জড়ো হচ্ছেন দলটির নেতাকর্মীরা।
আজ সকাল থেকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশস্থলে বাড়ছে নেতাকর্মীদের ভিড়। খণ্ড খণ্ড মিছিল নিয়ে স্লোগানে স্লোগানে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জড়ো হচ্ছেন নেতাকর্মীরা। সমাবেশস্থলে তীব্র রোদ উপেক্ষা করে মঞ্চের সামনের রাস্তায় বসে স্লোগান দিচ্ছেন তারা।
ঢাকা ও আশপাশের জেলাগুলো থেকে সমাবেশে ১০ লাখ লোক আনার লক্ষ্য নিয়েছে আওয়ামী লীগ। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, ক্ষমতাসীন দলের এমন প্রস্তুতির মধ্যে বিএনপি যদি রাজপথ দখলের চেষ্টা করে, তাহলে আজ ঢাকা ও আশপাশের জেলাগুলোতে বড় ধরনের সহিংস ঘটনা ঘটতে পারে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
