আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের (প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসার) প্রশিক্ষণ শুরু হয়েছে। অঞ্চলভেদে বিভিন্ন স্থানে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ কর্মসূচি চলবে।
আজ মঙ্গলবার সকালে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে শুরু হয় এই প্রশিক্ষণ কর্মশালা।
এ বিষয়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক এস এম আসাদুজ্জামান জানান, প্রশিক্ষণ শুরু হয়েছে।
অঞ্চলভেদে একেক দিন একেক এলাকায় প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এসংক্রান্ত চিঠি নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট থেকে নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. জাহাংগীর আলমকে গতকাল সোমবারই পাঠানো হয়েছে।
আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে কেন্দ্রীয় পর্যায়ে নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটে সব ধরনের প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
