আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনীতি অর্থনীতি, ব্যক্তিগত জীবন সর্বক্ষেত্রেই চ্যালেঞ্জ আছে। বর্তমান বিশ্ব পরিস্থিতে তা আরো কঠিন। তবে অনতিক্রম্য নয়। সবই অতিক্রম করতে পারবে বর্তমান সরকার।
নতুন সরকারের মন্ত্রী হিসেবে শপথ গ্রহনের পর আজ রবিবার প্রথম সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
আরো পাঁচটির পরিকল্পনা আছে। ২০৩০ সালের মধ্যে ৬টি মেট্রোর কাজ শেষ হবে।’
‘প্রধানমন্ত্রী বারবার বলেছেন দেশী-বিদেশী চাপ আছে, তা আমরা অতিক্রম করার শক্তি-সাহস রাখি। কারণ এই দলের সম্পর্ক মাটি ও মানুষের সাথে।
অর্থনীতিকে বিপন্ন করার চেষ্টা আছে। এগুলোকে ভয় পেলে চলবেনা। অতিক্রম করতে হবে,’ বলেন ওবায়দুল কাদের।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
