Friday , 7 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
এনসিপিকে কড়া হুঁশিয়ারি বগুড়া যুবদলের
--সংগৃহীক ছবি

এনসিপিকে কড়া হুঁশিয়ারি বগুড়া যুবদলের

অনলাইন ডেস্কঃ

বগুড়ার মাটিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান।

দেশের চলমান পরিস্থিতিতে একটি চক্রের নৈরাজ্য ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টার প্রতিবাদে বৃহস্পতিবার সন্ধ্যায় মোহাম্মদ আলী হাসপাতাল মাঠ থেকে বের হওয়া যুবদলের বিক্ষোভ মিছিলের আগে তিনি হুঁশিয়ারি দিয়েছেন।

আবু হাসান বলেন, যারা এখন বগুড়ায় এনসিপির নেতা সেজেছেন, তারা আগে জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। তাই বগুড়ার মাটিতে এনসিপির কোনো কর্মসূচি করতে দেওয়া হবে না।

তিনি অভিযোগ করে বলেন, যারা বিএনপির কেন্দ্রীয় নেতাদের নিয়ে কটূক্তি করেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে অশালীন মন্তব্য করেন এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অসম্মানজনক বক্তব্য দেন, তারা দেশের জন্য কল্যাণকর হতে পারেন না।

তিনি আরও বলেন, আপনারা নিজেদের আচরণ শোধরান। অন্যথায় যুবদল আপনাদের প্রতিহত করতে বাধ্য হবে।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু হাসান বলেন, বগুড়া বিএনপির ঘাঁটি। এটি তারেক রহমান, খালেদা জিয়া এবং ধানের শীষের ঘাঁটি। এই এলাকায় এনসিপির নামে কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবদল বগুড়ার মানুষকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করবে।

পরে বিক্ষোভ মিছিলটি বগুড়া মহানগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলটি পিটিআই মোড়ে পৌঁছলে বগুড়া জেলা বিএনপির সভাপতি ও বগুড়া-৬ আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও বগুড়া-৪ আসনের সংসদ সদস্য মোশারফ হোসেন এবং জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সংহতি জানিয়ে এতে অংশ নেন।

বিক্ষোভ সমাবেশে বগুড়া জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম বলেন, রাজনৈতিক অঙ্গনে কুরুচিপূর্ণ বক্তব্য ও শিষ্টাচার বহির্ভূত আচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি বলেন, ২০২৪-এর ৫ আগস্টের গণঅভ্যুত্থান কোনো একক গোষ্ঠীর অর্জন নয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ছাত্রদল, যুবদল, শ্রমজীবী মানুষ ও সাধারণ জনগণের আন্দোলনের মধ্য দিয়েই ফ্যাসিবাদের পতন ঘটেছে। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে সুবিধাভোগী রাজনীতি ও সনদ-বাণিজ্য জনগণ মেনে নেবে না।

সমাবেশে জেলা যুবদলের সভাপতি জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক আবু হাসান আন্দোলনে নিহত ও আহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পাশাপাশি দেশের গণতান্ত্রিক মূল্যবোধ ও সার্বভৌমত্ব রক্ষায় যুব সমাজকে সবসময় রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানান।

About Syed Enamul Huq

Leave a Reply