সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরীকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত। রবিবার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সুলতান সোহাগ উদ্দিনের আদালত আলতাফ হোসেন চৌধুরীর বিরুদ্ধে রমনা মডেল থানায় দায়ের করা পৃথক তিন মামলায় শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখান। অসুস্থ থাকায় আলতাফকে শুনানিতে ভার্চুয়ালি কারাগার থেকে উপস্থিত দেখানো হয়। এর আগে গত ৭ ফেব্রুয়ারি তার গ্রেপ্তার ও জামিন চেয়ে আবেদন করা হয়।
এরপর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রেজাউল করিম চৌধুরীর আদালত শুনানির জন্য ১১ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।
ওইদিন তাকে প্রধান বিচারপতির বাসভবনের সামনে নাশকতা ও ভাঙচুরের এক মামলায় আদালতে হাজির করা হয়।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার উপপরিদর্শক আবু আনছার। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
