মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক এক মন্তব্যের কঠোর সমালোচনা করেছে উত্তর কোরিয়া। আজ সোমবার উত্তর কোরিয়া মার্কো রুবিওর উত্তর কোরিয়াকে ‘দুর্বৃত্ত রাষ্ট্র’ মন্তব্যের কঠোর সমালোচনা করেছে এবং সাম্প্রতিক এক সাক্ষাৎকারে শীর্ষ মার্কিন কূটনীতিকের করা মন্তব্যকে ‘অযৌক্তিক’ কথা বলে উড়িয়ে দিয়েছে। নতুন ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে পিয়ংইয়ংয় প্রথম প্রকাশ্যে নিন্দা জানিয়েছে।
রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-তে প্রকাশিত এক বিবৃতি অনুসারে, দেশটির একজন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ‘আমরা কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো উসকানি সহ্য করব না… তবে যথারীতি কঠোর পাল্টা ব্যবস্থা নেব।
কূটনৈতিক ও অর্থনৈতিকভাবে বিশ্ব থেকে ব্যাপকভাবে বিচ্ছিন্ন এবং নিষেধাজ্ঞার কবলে থাকা উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র কর্মসূচি বছরের পর বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। ট্রাম্প, তার প্রথম মেয়াদে কিমের সঙ্গে বিরল ধারাবাহিক বৈঠক করেছিলেন, জানুয়ারিতে কিমকে ‘বুদ্ধিমান লোক’ বলে অভিহিত করে বলেছিলেন, তিনি আবারও উত্তর কোরিয়ার নেতার সঙ্গে যোগাযোগ করবেন।
সূত্র : এএফপি
দৈনিক সকালবেলা National Daily Newspaper
