সকালবেলা প্রতিবেদক:
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) নতুন নিয়োগপ্রাপ্ত শিক্ষকদের জন্য ফাউন্ডেশন ট্রেনিং কার্যক্রম শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের হল রুমে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএস)—এর তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণ কর্মসূচি চলবে আগামী ২৪ জুন পর্যন্ত। এতে রুয়েটের বিভিন্ন বিভাগে সদ্য নিয়োগপ্রাপ্ত ৬৭ জন প্রভাষক অংশ নিচ্ছেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইকিউএসের পরিচালক অধ্যাপক ড. ইমদাদুল হক। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য দেন ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুল কাদের জিলানী, তড়িৎ ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. বশির আহমেদ, যন্ত্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. নুরুল ইসলাম এবং আইকিউএসের অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মাহমুদ সাজ্জাদ।
রুয়েটের নতুন শিক্ষকদের প্রশিক্ষণ শুরু
দৈনিক সকালবেলা National Daily Newspaper
