Sunday , 9 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সকলের জন্য আগাম সতর্কবার্তাঃউপদেষ্টা ফারুক ই আজম

সকলের জন্য আগাম সতর্কবার্তাঃউপদেষ্টা ফারুক ই আজম

সকালবেলা প্রতিবেদনঃ
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ উপদেষ্টা ফারুক ই আজম বলেছেন, ‘সকলের জন্য আগাম সতর্কবার্তা’ শুধু একটি কর্মসূচি নয়, বরং এটি একটি জাতীয় অগ্রযাত্রা, যার মাধ্যমে দেশের প্রতিটি নাগরিককে নিরাপদ রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তিনি আজ মঙ্গলবার ঢাকায় বিএম ফাউন্ডেশন মিলনায়তনে আয়োজিত দুই দিনব্যাপী ‘ঊধৎষু ডধৎহরহমং ভড়ৎ অষষ’ জাতীয় ভ্যালিডেশন ও শেয়ারিং কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
আগাম সতর্কবার্তা জীবন রক্ষার অন্যতম উপায় : উপদেষ্টা ফারুক ই আজম বলেন, “বাংলাদেশের মতো দুর্যোগপ্রবণ দেশে আগাম সতর্কবার্তা কেবল একটি তথ্য নয়, এটি জীবন রক্ষার অন্যতম উপায়।

অতীত অভিজ্ঞতায় আমরা দেখেছি, ১৯৭০ সালে এক রাতে ১০ লক্ষ মানুষের মৃত্যু থেকে শিক্ষা নিয়ে আজ আমরা সেই সংখ্যা এক অঙ্কে বা শূন্যের কোঠায় নামিয়ে আনতে সক্ষম হয়েছি। আমাদের ‘ঈুপষড়হব চৎবঢ়ধৎবফহবংং চৎড়মৎধসসব’ আজ বিশ্বের কাছে একটি আদর্শ হিসেবে স্বীকৃত।” আগাম সতর্কবার্তা ব্যবস্থার আধুনিকায়ন : তিনি আরও বলেন, “জলবায়ু পরিবর্তনসহ প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানা কারণে আমাদের সতর্কবার্তা ব্যবস্থাকে আধুনিক করতে হচ্ছে। শুধু ঘূর্ণিঝড় বা বন্যা নয়, আমরা ভূমিধস, বজ্রপাত, খরা, তাপপ্রবাহ, শৈত্যপ্রবাহ ও নগরভিত্তিক দুর্যোগের আগাম সতর্কবার্তাকেও শক্তিশালী করার চেষ্টা করছি।” সরকারিভাবে বিনিয়োগ বৃদ্ধি ও প্রকল্প গ্রহণ: উপদেষ্টা জানান, সরকার ইতোমধ্যেই এই উদ্যোগ বাস্তবায়নে নিজস্ব অর্থায়ন করছে এবং ভবিষ্যতে বিনিয়োগ বৃদ্ধির পরিকল্পনাও রয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে প্রয়োজনীয় প্রকল্প গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

তবে তিনি আরও বলেন, “এটি কেবল সরকারের একার কাজ নয়। এজন্য আন্তর্জাতিক সহায়তা, বহু—বছর মেয়াদি প্রতিশ্রুতি (সঁষঃর—ুবধৎ পড়সসরঃসবহঃ), রিস্ক পুলিং ও উদ্ভাবনী অর্থায়ন মডেল (রহহড়াধঃরাব ভরহধহপরহম সড়ফবষ) অপরিহার্য।”কমিউনিটির অংশগ্রহণ ও স্থানীয় ভাষায় বার্তা : ফারুক ই আজম আরও বলেন, “প্রযুক্তি থাকলেও যদি তা মানুষের কাছে পেঁৗছায় না, তবে তার কার্যকারিতা কমে যায়। তাই আমরা জোর দিচ্ছি কমিউনিটির অংশগ্রহণ, স্বচ্ছ তথ্য প্রবাহ এবং সহজবোধ্য, স্থানীয় ভাষায় বার্তা ডিজাইন ও বিতরণের ওপর।”

তিনি যোগ করেন, “আমাদের লক্ষ্য শুধু তথ্য সরবরাহ নয়, জনগণের বুঝে গ্রহণ করার সক্ষমতা গড়ে তোলা।” সরকারের প্রতিশ্রুতি ও রোডম্যাপ : তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইতোমধ্যে জলবায়ু অভিযোজন ও দুর্যোগ সহনশীলতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন। তাঁর এই নেতৃত্বে ‘ঊধৎষু ডধৎহরহম ভড়ৎ অষষ’ গ্লোবাল উদ্যোগে বাংলাদেশ সক্রিয়ভাবে যুক্ত হয়েছে। উপদেষ্টা আরও বলেন, “‘সকলের জন্য আগাম সতর্কবার্তা’ একটি চলমান প্রক্রিয়া।

এই রোডম্যাপ জাতীয় পরিকল্পনার (যেমন ঘচউগ, ঘঅচ) সঙ্গে সঙ্গতি রেখে তৈরি করা হয়েছে। আজকের কর্মশালার মাধ্যমে আমরা এই যাত্রাকে আরও মানবকেন্দ্রিক ও বাস্তবভিত্তিক করতে চাই।” অনুষ্ঠানে আরও যারা ছিলেন : অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) মো. আজিজুল ইসলাম, জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গং. এিুহ খবরিং, বিশ্ব খাদ্য কর্মসূচির কান্ট্রি হেড চবফৎড় গড়ঃড়ং, সুইডিশ দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত গং. গধৎরধ ঝঃৎরফংসধহ, উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধি, সরকারি ও বেসরকারি অংশীদারবৃন্দ।

About Syed Enamul Huq

Leave a Reply