Sunday , 9 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
প্রশান্তি স্কুল এন্ড কলেজের কার্যক্রম বন্ধ ঘোষনা

প্রশান্তি স্কুল এন্ড কলেজের কার্যক্রম বন্ধ ঘোষনা

জামালপুর প্রতিনিধি : জামালপুরে প্রবেশপত্র না পাওয়ায় এইচএসসি পরীক্ষা দেয়া হয়নি ১৭ শিক্ষার্থীর। বেশ কয়েকটি গনমাধ্যমে এমন সংবাদ প্রচার হলে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের।শুক্রবার (২৭ জুন) সকাল থেকে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ৬ সদস্যের একটি দল জামালপুরের প্রশান্তি স্কুল এন্ড কলেজে গিয়ে বিষয়টি তদন্ত করে৷ এসময় জেলা ও উপজেলা শিক্ষা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তদন্ত শেষে ময়মনসিংহ শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার জানান— অনুমোদন ছাড়াই দীর্ঘদিন যাবত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগে পাঠদান করে আসছিলো প্রশান্তি স্কুল ও কলেজ। তাই আজ থেকে প্রতিষ্ঠানটির প্রাথমিক ছাড়া মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কার্যক্রম বন্ধের নির্দেশ দেন তারা। এছাড়াও অভিযোগের সত্যতার পাওয়ায় প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন ও ১৭ শিক্ষার্থীর পরীক্ষার বিষয়ে বোর্ড সিদ্ধান্ত নিবে বলে জানান তিনি।

ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ডেপুটি কন্ট্রোলার ড. কামাল হাসান বলেন, এই কলেজটির কোন অনুমোদন নেই। এই কলেজে ছাত্রছাত্রী ভর্তির কোন কার্যক্রম করতে পারে না। কলেজের অধ্যক্ষ তার দায়—দায়িত্ব পুরোটা স্বীকার করে নিয়েছে। আমরা প্রাথমিকভাবে কলেজটির শিক্ষা কার্যক্রম বন্ধ ঘোষণা করেছি। এ বিষয়ে শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের মহোদয়ের সাথে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

About Syed Enamul Huq

Leave a Reply