Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার
--প্রেরিত ছবি

গাজীপুরে দেশীয় অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেফতার

গাজীপুর প্রতিনিধিঃ

‎গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থানার বাইমাইল ময়লার ভাগারের সামনে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক থেকে ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্র সহ ৫ জন ডাকাত  আটক করেছেন পুলিশ। এসময় তাদের থেকে দেশীয় অস্ত্র সহ একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করে পুলিশ।

‎আটককৃত আসামীরা হলেন: টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার হাঁড়িয়া গ্রামের বাছির মিয়ার ছেলে সুমন রানা (২৭), বগুড়া জেলার ধুনট থানার বৈশাখী চৌবের গ্রামের মোখলেছুর রহমানের ছেলে মুকুল মিয়া (২৬), ময়মনসিংহ জেলার নান্দাইল মডেল থানার কেলী গ্রামের মৃত আবু সিদ্দিকের ছেলে সজিব (৩২), কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া থানার দরদড়া দেরগা বাজার গ্রামের মৃত সোলেমান হোসেনের ছেলে মোঃ রানা ওরফে বিকাশ রানা (৩০) এবং চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল থানার মাধবপুর গ্রামের জিল্লুর ওরফে জুল্লর রহমানের ছেলে মোঃ রুহুল আমিন (২১)।

‎বুধবার (১৬ জুলাই) দিবাগত রাত সোয়া ৮টার দিকে কোনাবাড়ী থানাধীন বাইমাইল ময়লার ভাগারের সামনের গাজীপুর টাঙ্গাইল মহাসড়ক থেকে ডাকাতি প্রস্তুতি কালে আসামীদের গ্রেফতার করা হয়।

‎কোনাবাড়ী থানা সূত্রে জানা যায়, কোনাবড়ী থানাধীন বাইমাইল ময়লার ভাগারের সামনে গাজীপুর  টাঙ্গাইল মহাসড়কে ১০ থেকে ১২ জন দুষ্কৃতকারী ডাকাতি করার প্রস্তুতি নেয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানার একটি টিম অভিযান চালিয়ে  ৫ জন ডাকাত কে গ্রেফতার করে। এ সময় তাদের সঙ্গে থাকা ৫/৬ জন দৌড়ে পালিয়ে যায়। এ ঘটনায় জিএমপি কোনাবাড়ী থানায় একটি মামলা হয়েছে।

‎থানা সূত্র আরও জানায়, গ্রেফতারকৃতরা পেশাদার ডাকাত দলের সক্রিয় সদস্য। ডাকাতি করার উদ্দেশ্যে তারা দেশীয় ধারালো অস্ত্রসহ উল্লিখিত স্থানে একত্রিত হয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

‎এবিষয়ে কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সালাউদ্দিন আমাদের প্রতিনিধি কে বলে ১৬ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে  অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেফতার করা হয়  গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। । মামলার সুষ্ঠু তদন্ত ও পলাতক অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে তিনি।

About Syed Enamul Huq

Leave a Reply