Saturday , 8 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
সোনাগাজী উপজেলা/ এনসিপির দুই নেতার পদত্যাগ, ফেসবুকে ঘোষণা
--বাঁ থেকে প্রকৌশলী আলাউদ্দিন ও ইসমাইল হোসাইন। ছবি : সংগৃহীত

সোনাগাজী উপজেলা/ এনসিপির দুই নেতার পদত্যাগ, ফেসবুকে ঘোষণা

অনলাইন ডেস্কঃ

জাতীয় নাগরিক কমিটি (এনসিপি) ফেনীর সোনাগাজী উপজেলা কমিটি থেকে পদত্যাগ করেছেন দুই নেতা। কমিটি ঘোষণার এক মাসের মাথায় তারা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করলেন।

দল থেকে পদত্যাগ করা দুই নেতার নাম ইসমাইল হোসাইন ও ইঞ্জিনিয়ার আলাউদ্দিন। শুক্রবার (১৮ জুলাই) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পৃথক স্ট্যাটাসে পদত্যাগের ঘোষণা দেন তারা।

এনসিপির কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী গত ২০ জুন সোনাগাজী উপজেলা কমিটির ২০ সদস্যের নাম ঘোষণা করা হয়েছিল। কমিটিতে ইসমাইল হোসাইন ও প্রকৌশলী আলাউদ্দিন সদস্য পদে ছিলেন।

ইসমাইল হোসাইন তার স্ট্যাটাসে লেখেন, ‘সোনাগাজী উপজেলা এনসিপি পদ থেকে অব্যাহতি নিলাম।’ পদত্যাগের বিষয়ে গণমাধ্যমে তিনি বলেন, আমি জাতীয়তাবাদী দল বিএনপির পরিবারের লোক।

ফেসবুক স্ট্যাটাসে প্রকৌশলী আলাউদ্দিন লেখেন, সোনাগাজী উপজেলা এনসিপির সদস্য পদ থেকে অব্যাহতি নিলাম।

এনসিপির সোনাগাজী উপজেলা সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন বলেন, আলাউদ্দিন আমাকে ব্যক্তিগতভাবে জানিয়েছিলেন যে, তিনি উপজেলা কমিটিতে কাজ করতে আগ্রহী নন এবং জেলা কমিটিতে কাজ করতে চান। তবে ইসমাইল হোসেন আমাদেরকে কিছু জানায়নি।

About Syed Enamul Huq

Leave a Reply