Saturday , 15 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
জাপান ও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করছে ইসি
--সংগৃহীত ছবি

জাপান ও কানাডায় প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন কার্যক্রম চালু করছে ইসি

অনলাইন ডেস্কঃ

জাপান ও কানাডায় চালু হচ্ছে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্র সেবা। চলতি মাসের শেষ সপ্তাহে জাপানে এবং সেপ্টেম্বরের শুরুতে কানাডায় সেবা দুটি চালু হবে।

নির্বাচন কমিশনের এনআইডি উইং মহাপরিচালক এএসএম হুমায়ুন কবীর জানান, ইতিমধ্যে জাপানের টোকিও, কানাডার টরেন্টো ও অটোয়ায় কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, প্রশিক্ষণের কাজ শেষ হয়েছে।  তিনি বলেন, ‘যন্ত্রপাতি স্থাপন শেষ হয়েছে।

সফরসূচি অনুযায়ী তিনি ১৯ থেকে ২১ আগস্ট পর্যন্ত টোকিওতে থাকবেন। সেখানে কারিগরি টিমের যন্ত্রপাতি স্থাপন, দূতাবাসের সংশ্লিষ্ট জনবলকে প্রশিক্ষণের বিষয়টি পরিদর্শন ও তত্ত্বাবধান করবেন তিনি।এদিকে কানাডায় গত ১০ আগস্ট থেকে নির্বাচন কমিশনের কারিগরি টিম কাজ করছে। চলতি মাসের শেষ সপ্তাহে কানাডায় যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

সফরসূচি অনুযায়ী তিনি ২৮ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত কানাডায় থাকবেন। সেখানে ভোটার নিবন্ধন ও এনআইডি সেবার কাজ উদ্বোধন করবেন। তার সঙ্গে যাচ্ছেন লালমনিরহাট জেলা নির্বাচন কর্মকর্তা মো. লুৎফুল কবির সরকার। তারা সেখানে প্রবাসী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন বিষয়ে মতবিনিময় সভাও করবেন।জাপান ও কানাডায় এনডিআই সেবা চালু হলে ১০ দেশের বাংলাদেশি প্রবাসীরা ১৭টি মিশন অফিসের মাধ্যমে এ সেবার আওতায় আসবেন।

About Syed Enamul Huq

Leave a Reply