আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, দল কিন্তু নিষিদ্ধ নয় বলে মন্তব্য করেছেন সিনিয়র সাংবাদিক এম এ আজিজ।
কলকাতায় ‘পার্টি অফিস’ খুলে আওয়ামী লীগের কার্যক্রম চালানোর বিষয়ে এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।
বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে এক্সিকিউটিভ অর্ডারে উল্লেখ করে সাংবাদিক এম এ আজিজ বলেন, ‘কার্যক্রম বলতে বোঝায় মিটিং-মিছিল করতে পারবে না। এখন প্রশ্ন, কলকাতায় অফিস করল কেন।
বাংলাদেশে অফিস করতে পারত। কত জুলুম-অত্যাচারের পরও বিএনপি ১৭ বছর থাকল কী করে। আওয়ামী লীগের তো কার্যক্রম নিষিদ্ধ, দল কিন্তু নিষিদ্ধ নয়।’
আগে তো আইনটা হতে হবে। একসময় তারেক রহমানের বক্তৃতাও ফ্যাসিস্ট শেখ হাসিনা নিষিদ্ধ করেছিল। আমার কথা হচ্ছে, আইন করেন, নিষিদ্ধ করেন। না হলে এটাও কিন্তু এক ধরনের বাক-ব্যক্তি স্বাধীনতাকে রুদ্ধ করা।
তাহলে তো তাদের সঙ্গে সম্পর্ক ভালো যাবে না।’
১৭ বছর বিএনপির নেতাকর্মীরা গুম, খুন, নির্যাতনের শিকার হলেও পালিয়ে যায়নি উল্লেখ করে সিনিয়র এই সাংবাদিক বলেন, ‘আওয়ামী লীগ অন্যায় করলে তো বিচারের সম্মুখীন হতে হবে। তারা পালালো কেন।’
সূত্রঃ কালের কন্ঠ অনলাইন
দৈনিক সকালবেলা National Daily Newspaper
