Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
নাকের হাড় ভেঙে গেছে নুরের, অবস্থা স্থিতিশীল : ঢামেক পরিচালক
--সংগৃহীত ছবি

নাকের হাড় ভেঙে গেছে নুরের, অবস্থা স্থিতিশীল : ঢামেক পরিচালক

অনলাইন ডেস্কঃ

গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নাকের হাড় ভেঙে গেছে। তার চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল। আজ শনিবার সকালে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান এ তথ্য জানান। ঢামেক পরিচালক জানান, নুরের নাকের হাড় ভেঙ্গে গেছে।

বিগ্রেডিয়ার জেনারেল মো: আসাদুজ্জামান বলেন, রাতেই পাঁচ বিভাগের চিকিৎসকদের নিয়ে মেডিক্যাল বোর্ড গঠন করা হয় এবং তাদের পরামর্শে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বর্তমান অবস্থা স্টেবল (স্থিতিশীল) রয়েছে।তিনি আরো বলেন, ৪৮ ঘণ্টা না যাওয়া পর্যন্ত অবস্থা শঙ্কামুক্ত বলছি না। তার মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছে সেটা ওষুধে ভালো হয় যাবে বলে আশা করছি।

নুরুল হক নুরের চিকিৎসায় গঠিত ৬ সদস্যের মেডিক্যাল বোর্ডে রয়েছেন ঢামেকের পরিচালক, অ্যানেস্থিশিয়া বিভাগের প্রধান, ক্যাজুয়ালটি, নাক-কান-গলা, নিউরোসার্জারী ও চক্ষু বিভাগের একজন করে চিকিৎসক।

প্রসঙ্গত, রাজধানীর কাকরাইলে গতকাল শুক্রবার সন্ধ্যায় জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। জাপার কার্যালয়ের সামনে দিয়ে গণ অধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় এ ঘটনা ঘটে। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হকসহ বেশ কয়েকজন আহত হন।

About Syed Enamul Huq

Leave a Reply