ভারত থেকে ২০০টি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম। তিনি বলেন, ‘বর্তমানে বাংলাদেশ রেলওয়ে লোকোমোটিভ ও কোচের ঘাটতিতে ভুগছে। এ সংকট নিরসনে সরকার ভারত থেকে ২০০টি নতুন কোচ সংগ্রহের উদ্যোগ নিয়েছে। এর মধ্যে চলতি বছরেই ২০টি কোচ রেলের বহরে যুক্ত হবে। বাকি কোচগুলো ধাপে ধাপে দেশে পৌঁছাবে।’
সচিব বলেন, ‘রেল খাতকে লাভজনক খাতে রূপান্তর করতে অন্তর্বর্তীকালীন সরকার ইতিমধ্যেই নানামুখী পদক্ষেপ নিয়েছে। রেলকে কেবল যাত্রী পরিবহনের মাধ্যম হিসেবে নয়, বরং মালামাল পরিবহনের কার্যকর উপায় হিসেবেও গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
