আগামী বছরের ফেব্রুয়ারিতে এই সরকারের অধীনে নির্বাচন হবে না বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষক ও টেলিভিশন উপস্থাপক জিল্লুর রহমান।
রবিবার (২১ সেপ্টেম্বর) নিজের ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন।
জিল্লুর রহমান বলেন, ‘আমি বহুবার বলেছি বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে বাংলাদেশে নির্বাচন আমি দেখি না। আর যদি নির্বাচন হয়ও, সেই নির্বাচন নির্বাচন হবে না এবং সেই নির্বাচন বাংলাদেশের সংকটকে আরো বাড়িয়ে তুলবে।
উপস্থাপক জিল্লুর রহমান বলেন, ‘আওয়ামী লীগ ১৫ বছর ক্ষমতায় থেকে দলটা শেষ হয়ে গেছে।
তাদের রাজনীতি করতে সুযোগ দেওয়া উচিত। মানুষকে সিদ্ধান্ত দিতে হবে।’
শেখ হাসিনাকে একবার কথা বলার সময় আমি বলেছিলাম, আপনার দল কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু দলের দিকে নজর দিচ্ছেন না। তিনি তখন আমাকে বলেছিলেন, এরা অনেক কষ্ট করেছে লেট দ্য ইনজয়। এখন ঘুমিয়ে থাকুক সময়মতো জেগে উঠবে। কিন্তু আওয়ামী লীগ জেগে উঠতে পারছে না, সেটা কিন্তু প্রমাণিত সত্য।’
দৈনিক সকালবেলা National Daily Newspaper
