নির্বাচন করার ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ। নির্বাচনের আগে তিনি উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করবেন। ঢাকায় নির্বাচনের ঘোষণা দিলেও এখন পর্যন্ত আসন নির্দিষ্ট করে জানাননি আসিফ মাহমুদ। গতকাল রবিবার এসব তথ্য জানান তিনি।
আজ সোমবার নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে রাশেদ খান বলেন, উপদেষ্টা আসিফ মাহমুদের জন্য শুভকামনা রইল। তিনি বা সরকারের যারা উপদেষ্টা হিসেবে আছেন এবং ভবিষ্যতে রাজনীতি করতে চান, তারা পদত্যাগ করলেই বরং সরকারের নিরপেক্ষতা বৃদ্ধি পাবে।
এক্ষেত্রে আমি আসিফ মাহমুদের সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। বরং পদত্যাগ আরও আগে করলে তার নিজের রাজনৈতিক ক্যারিয়ার আরও সমৃদ্ধ হতো।
রাজনৈতিক ব্যক্তিরা সমালোচনাও করেছেন তাকে নিয়ে। এ বিষয়ে রাশেদ খান তার পোস্টে বলেন, উপদেষ্টা হিসেবে সরকারের যাওয়ার কারণে আসিফ মাহমুদের অনেক সমালোচনা আছে। তবে তার সব দোষ আমি তাকে দিব না। বরং সরকারে থাকা সিনিয়র উপদেষ্টারা আসিফ মাহমুদদের উপযুক্ত গাইডলাইন দিতে ও আসিফদের বিপ্লবের শক্তি ব্যবহার করতে ব্যর্থ হয়েছেন। যে কারণে আসিফরা হাল ছেড়ে দিতে বাধ্য হয়েছেন বলে আমার ধারণা।
আসিফ মাহমুদ তার ভুলভ্রান্তি শুধরে বাকিজীবন সচেতনভাবে রাজনীতি করবে এবং জনগণের নেতা নয় বরং সেবক হিসেবে কাজ করবে বলে আশাবাদী রাশেদ খান।
দৈনিক সকালবেলা National Daily Newspaper
