Friday , 14 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা
--ছবি: রয়টার্স

বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন ও রকেট হামলা

বিদেশ ডেস্ক:
বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাসে একাধিক ড্রোন ও রকেট হামলা হয়েছে। রয়টার্স এবং এজেন্স ফ্রান্স-প্রেস (এএফপি)-এর প্রতিবেদন এই খবর বলা হয়েছে। ইরাকি নিরাপত্তা সূত্র এএফপিকে জানিয়েছে, ‘হামলা শুরু হওয়ার পর এটিই ছিল সবচেয়ে তীব্র আক্রমণ।’এ হামলার ছয় ঘণ্টা আগে দূতাবাসটি ইরাকে থাকা মার্কিন নাগরিকদের জন্য একটি নতুন নিরাপত্তা সতর্কতা জারি করে।

গতকাল সোমবার বাগদাদের অত্যন্ত সুরক্ষিত গ্রিন জোনে অবস্থিত বিলাসবহুল হোটেলে একটি ড্রোন হামলায় আগুন লেগে যায়।
একজন নিরাপত্তা কর্মকর্তা এএফপিকে জানান, ‘তিনটি ড্রোন ও চারটি রকেট দূতাবাস লক্ষ্য করে ছোড়া হয়। এর মধ্যে অন্তত একটি ড্রোন দূতাবাসের ভেতরে বিধ্বস্ত হয়। ’ রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, দুটি ড্রোন গুলি করে ভূপাতিত করা হলেও তৃতীয়টি দূতাবাস চত্বরের ভেতরে আঘাত হানে।
সূত্র : বিবিসি

About Syed Enamul Huq

Leave a Reply