Friday , 14 August 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ
--সংগৃহীত ছবি

২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ

অনলাইন ডেস্ক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সোমবার (২৩ মার্চ) থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। সোমবার (২৩ মার্চ) সরকারি এক তথ্য বিবরণীতে এ কথা জানানো হয়েছে।

তথ্য বিবরণীতে বলা হয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে ঢাকায় সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। এ ছাড়া, ২৬ মার্চ প্রত্যুষে আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে তথ্য বিবরণীতে।

 

সূত্র: বাসস

About Syed Enamul Huq

Leave a Reply