Thursday , 25 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল
--সংগৃহীত ছবি

স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে জনতার ঢল

অনলাইন ডেস্ক:

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সর্বস্তরের মানুষের ঢল নেমেছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল থেকেই স্মৃতিসৌধ প্রাঙ্গণে মানুষের ঢল নামে। ভোর থেকে শুরু করে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে শহীদ বেদী ফুলে ফুলে ভরে উঠে।

সকাল ৬টার দিকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী স্মৃতিসৌধের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর সমন্বয়ে গঠিত একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পরে প্রধানমন্ত্রী মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।এরপর বিভিন্ন দল ও সংগঠনের নেতারা একে একে শ্রদ্ধা জানান। পরে স্মৃতিসৌধ খুলে দেওয়া হয় সর্বসাধারণের জন্য।

সকাল থেকেই ৮৪ একরের জাতীয় স্মৃতিসৌধে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে উপস্থিত হয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।দলবদ্ধভাবে স্মৃতিসৌধে প্রবেশ করে শ্রদ্ধা নিবেদন করছেন আগতরা। অনেকে পরিবারের সদস্যদের নিয়েও আসেন এই দিনটি স্মরণীয় করে রাখতে।

এদিকে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির এবং বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান।

মহান মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করেন। এসময় তার সঙ্গে দলটির অন্যান্য নেতাকর্মী ও সংসদ সদস্যরাও উপস্থিত ছিলেন।

About Syed Enamul Huq

Leave a Reply