Saturday , 27 June 2026
E- mail: news@dainiksakalbela.com/ sakalbela1997@gmail.com
ব্রেকিং নিউজ
বিরোধী শক্তিরা স্বাধীনতাযুদ্ধের অপব্যাখ্যা করছে : বিদ্যুৎমন্ত্রী
--সংগৃহীত ছবি

বিরোধী শক্তিরা স্বাধীনতাযুদ্ধের অপব্যাখ্যা করছে : বিদ্যুৎমন্ত্রী

অনলাইন ডেস্ক:

বিদ্যুৎ, খনিজ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, আজকে এমন একটা সময় আপনাদের সামনে স্বাধীনতাযুদ্ধের কথা বলার জন্য দাঁড়িয়েছি, তখন যারা মহান স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছিল, তারাই এখন স্বাধীনতাযুদ্ধের পটভূমি নিয়ে অপব্যাখ্যা করছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে শহরের ভাসানী মিলনায়তনে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা বিএনপি আয়োজিত সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ‘আজকে প্রায়ই ৪৭-এর কথা বলা হয়। এই ৪৭ একটি ব্যর্থ রাষ্ট্র তৈরি করেছিল।

মাঝে হাজার মাইলের ব্যবধানে বিভক্ত এই রাষ্ট্রের নাম দেওয়া হয় পূর্ব পাকিস্তান ও পশ্চিম পাকিস্তান। এদের মধ্যে ধর্ম ছাড়া অন্য কোনো বিষয়ে মিল ছিল না।’তিনি আরো বলেন, ‘পশ্চিম পাকিস্তান অপেক্ষাকৃত কম সম্পদশালী হয়েও পূর্ব পাকিস্তানকে শোষণ করত। এ কারণে পূর্ব পাকিস্তানিদের মধ্যে অসন্তোষ ছিল।

এ অবস্থায় গরম তাওয়ার মধ্যে ঘি ঢেলেছিল, যখন জিন্নাহ সাহেব বললেন, একমাত্র উর্দুই হবে পাকিস্তানের রাষ্ট্র ভাষা। তখন বাঙালি জাতি ফুঁসে উঠল এবং ওই মিটিংয়েই বলা হলো ‘নো’। দাবি করা হলো- বাংলা ভাষাকে অন্যতম রাষ্ট্রভাষা করতে হবে। সংখ্যালগিষ্ঠ হয়েও সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানকে শাষণ করতে লাগল।’এ বৈষম্য দূরীকরণের জন্য শোষিত বাঙালি ৫৪ সালের আন্দোলন, ৫৬ সালের নির্বাচন, ৬৬ সালে শেখ মুজিবের ৬ দফা, ৬৯ সালে ছাত্রদের ১১ দফার আন্দোলন, আইয়ুব খানের পতন-পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগের বিশাল সংখ্যাগরিষ্ঠতা, ইয়াহিয়া খান কর্তৃক শেখ মুজিবকে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী ঘোষণা ও সংসদ অধিবেশন বন্ধ ঘোষণা করা এবং সর্বোপরি ২৫ মার্চ কালরাতে গণহত্যা চালানো।

এই পটভূমি থেকেই বৈষম্যহীন বাংলাদেশ গঠনের জন্য শুরু হয় মুক্তিযুদ্ধ। অথচ ৭১ সালে পরাজিত শক্তিরা নানা অপব্যাখ্যা করছে। তারা বলার চেষ্টা করছে, ভারত মুক্তিযুদ্ধে বাংলাদেশের পক্ষে ছিল বলেই তারা মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল। প্রকৃতপক্ষে শুধু একটি দেশের ইচ্ছার কারণেই অন্য একটি দেশে কোনো দিন যুদ্ধ হয় না।’জেলা বিএনপির সহসভাপতি মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ অন্য নেতারা বক্তব্য দেন।

About Syed Enamul Huq

Leave a Reply